জানা গেছে, চলতি মাসের শুরুতে খারকিভে অনুপ্রবেশ করেছিল রুশ সেনারা। তবে খারকিভ অঞ্চলের উত্তরের যে সব এলাকায় রুশ সেনারা অনুপ্রবেশ করেছিল সেখানকার ‘যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণে’ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ বিষয়ে জেলেনস্কি বলেন, আমাদের সেনারা এখন সীমান্ত এলাকায় যুদ্ধ নিয়ন্ত্রণে নিয়েছে যেখানে রুশ দখলদাররা অনুপ্রবেশ করেছিল।
এদিকে রুশ পার্লামেন্ট স্টেট ডুমার নিম্নকক্ষের সদস্য ভিক্টর ভোদোলাতস্কি জানিয়েছে, রুশ বাহিনী সীমান্তের অভ্যন্তরে ৫ কিলোমিটার (৩ মাইল)ভেতরের ভোভচানস্ক শহরের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এ শহর একবার পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসলে ইউক্রেনের পূর্ব ডোনেস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক, ক্রামতোর্স্ক এবং পোকরভস্ক—এই তিন শহরকে লক্ষ্যবস্তু করবে রুশ বাহিনী।
.png)
চলতি মাসে ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে হামলা চালায় রুশ বাহিনী। সেখানকার প্রায় ১২টি বসতি নিয়ন্ত্রণে য়ার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে এই এলাকাটিকে ‘স্থিতিশীল’ করার কথা জানিয়েছিলেন জেলেনস্কি এবং অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তারা।