ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে আগুনে পুড়ে মরলো প্রায় ১০০০ পশু-পাখি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ১১ জুন ২০২৪
থাইল্যান্ডে আগুনে পুড়ে মরলো প্রায় ১০০০ পশু-পাখি
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক বাজারে অগ্নিকাণ্ডে ১ হাজার পশু-পাখির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) স্থানীয় সময় ভোর ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ব্যাংককের বিখ্যাত চাতুচাক বাজারের সরু গলিতে হাজার হাজার দোকান রয়েছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাজার এবং থাইল্যান্ডের সপ্তাহিক বাজারগুলোর মধ্যে বৃহত্তম ও সর্বাধিক পরিচিত। চাতুচাক বাজারে ২৭টি সেকশন বা বিভাগ রয়েছে। তবে সবচেয়ে বেশি বিতর্কিত পোষা প্রাণী বিক্রির এই বিভাগটি। এ ছাড়া প্রাণীদের খারাপভাবে রাখার জন্য বেশ সমালোচিত। প্রতি শনিবার এবং রবিবার প্রায় ২ লাখ পর্যটক এখানে আসে। তবে পোষা প্রাণী বিক্রির বাজারের অংশটি সপ্তাহজুড়েই খোলা থাকে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় এক হাজার পশু-পাখি পুড়ে মারা যায়। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Advertisement

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। কিছু দোকানের মালিক বাজারে থাকতেন। তবে আগুন লাগার সময় সেখানে ঠিক কতজন ছিলেন তা স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় এক হাজার ৪০০ বর্গমিটারজুড়ে (১৫ হাজার বর্গফুট) থাকা পোষা প্রাণীর ১১৮টি দোকানের বেশির ভাগই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পালানোর জন্য সংকীর্ণ জায়গা উল্লেখ করে এক দোকান মালিক মিচা জানিয়েছেন, তার দোকানের ওপরে মাচায় পশুদের কান্না শুনে তিনি জেগে উঠেছিলেন। তিনি বলেন, হঠাৎ ঘন ধোঁয়া ও বাতাসে ভরে গেল চারদিক, শ্বাস নেয়া অসম্ভব ছিল।

স্থানীয় টেলিভিশনের একটি ফুটেজে দেখা গেছে, দোকানদাররা আগুনে পোড়া মৃত সাপ জড়ো করছে এবং তাদের দোকানের বাইরে বাক্সে রাখছে। আগুনে পাখি, কুকুর, বিড়াল,ইঁদুর এবং সাপসহ আরো কিছু প্রাণী খাঁচার মধ্যেই পুড়ে মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!