ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে কারণে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ১৫ জুন ২০২৪
যে কারণে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি পুতিন উত্থাপিত শান্তি চুক্তির শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, এই প্রস্তাবে নতুন কিছু নেই এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের দেওয়া প্রতিশ্রুতির মতো। 

ইউক্রেনে শান্তির পথ নিয়ে আলোচনা করার জন্য ৯০টি দেশের নেতারা শনিবার সুইজারল্যান্ডে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। শীর্ষ এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি শনিবারের সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশা করছেন। আর এমন সময়েই যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

জানা গেছে, পুতিন ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। পুতিন বলেন, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে।

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি।

ভ্লাদিমির পুতিনের বেঁধে দেওয়া শর্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালি সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও। ইতালির একটি টেলিভিশনকে তিনি বলেছেন, এগুলো আল্টিমেটামের বার্তা। হিটলারও একই কাজ করেছিলেন, যখন তিনি বলেছিলেন—আমাকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ দিন, তবে ঝামেলা এখানেই শেষ হবে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, পুতিন অবৈধভাবে সার্বভৌম ইউক্রেনের ভূখণ্ড দখল করেছেন। শান্তির জন্য ইউক্রেনকে কী করতে হবে, তা নির্দেশ করার কোনো অবস্থানে তিনি (পুতিন) নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!