[ আন্তর্জাতিক ]
গাজায় ত্রাণ পরিবহনের সময় জর্ডানের দুই সেনা নিহত
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের সময় দুর্ঘটনায় জর্ডানের দুই সেনা নিহত হয়েছেন। নিহত দুই সেনার নাম ইমাদ আত্তা আরিফ আল-আরাম এবং ইয়াহিয়া ওসমান ইয়াহিয়া আল-সায়াহ।
একটি সামরিক সূত্র জর্ডানের জাতীয় টেলিভিশনকে জানিয়েছে, রোববার মৃত সাগর পারের আল-আদাসিয়া সড়কে তিনটি ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, দীর্ঘ আট মাসেরও বেশি সময় গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় এরই মধ্যে ওই উপত্যকায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ৫৯৮ জন ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরো ৮৬ হাজার ৩২ জনের বেশি। এছাড়াও বহু সংখ্যক মানুষ ইসরায়েলি বোমায় গুড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!