ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জেনিনে তীব্র লড়াই, ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৪, ২৭ জুন ২০২৪
জেনিনে তীব্র লড়াই, ইসরায়েলি সেনা নিহত
দখলদার ইসরায়েলি সেনা - ফাইল ফটো

ইসরায়েল কর্তৃক অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। এতে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে, যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

Advertisement

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৮ হাজার ২০০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৮৬ হাজার ৩৭৭ জন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!