ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই বাইডেনের ‘সবচেয়ে বড় জনসেবা’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ২৯ জুন ২০২৪
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই বাইডেনের ‘সবচেয়ে বড় জনসেবা’
ছবি: সংগৃহীত

চলতি বছর নভেম্বরের মার্কিন নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে অন্য ডেমোক্র্যাট সুযোগ দেওয়ার জন্যও বলেছে সংবাদপত্রটি। এ সময় বাইডেনের জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে বড় জনসেবা বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড।

জো বাইডেনকে ‘একজন মহান সরকারি সেবকের ছায়া’ হিসেবে অভিহিত করে পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্ক প্রমাণ করেছে ৮১ বছর বয়সী বাইডেন- তার নিজের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় মেয়াদে তিনি কী করবেন, তার ব্যাখা দিতে হিমশিম খেয়েছেন। হিমশিম খেয়েছেন ট্রাম্পের উসকানির জবাব দিতে। হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা, ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করাতে। একাধিকবার তিনি একটা বাক্য শেষ করতে গিয়ে সংগ্রাম করেছেন।

বাইডেন এখন যা করতে পারেন, তা হলো, তিনি পুনরায় নির্বাচন করছেন না—এই ঘোষণা দেওয়া। দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট এক বেপরোয়া জুয়ায় লিপ্ত আছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী, বাধ্যকারী ও উদ্যোমী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার মতো অধিকতর যোগ্য বিকল্প রয়েছেন। ট্রাম্প ও বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে এর যেকোনোটি বেছে নিতে ভোটারদের বাধ্য করার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকি গ্রহণ করার কোনও কারণ দলের নেই। আমেরিকানরা যা নিজেদের চোখে দেখেছেন, বাইডেনের সেই বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন বা হিসেবে নেবেন না— সরলভাবে এটা আশা করা হবে এক বড় জুয়া’, বলেছে নিউইয়র্ক টাইমস।

Advertisement

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!