যদিও মৃত শিশুদের পরিবারের অভিযোগ গত ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের দাবি, রেফার হওয়া অপুষ্টি বাচ্চা বেশি ভর্তি হওয়ার কারণেই মৃত্যুর ঘটনা ঘটছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগ, এস এনসিইউ এবং পিকু বিভাগে মোট ১৫০ টি বেড রয়েছে। এসএনসিইউ বিভাগে ৬০টি বেডে ৯৬ শিশু ভর্তি রয়েছে। এছাড়া পিকু ও পেডিয়াট্রিক বিভাগে মোট ৯০টি বেডে ১৮০ জন শিশু ভর্তি।
.png)
চিকিৎসকদের মতে, অপুষ্ট শিশুদের রেফার করা হচ্ছে এই হাসপাতালে, যার মধ্যে অনেকের ওজন মাত্র ৫০০ গ্রাম।
মারা যাওয়া এক শিশুর দাদা হাসিবুর শেখ কলকাতার একটি সংবাদমাধ্যমকে জানান— তার নাতির জন্ম হয়েছিল একটি নার্সিংহোমে। যেখানে শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানোর পরও শিশুটিকে বাঁচানো যায়নি।
মারা যাওয়া আরেক সন্তানের বাবা জানান, তার সন্তানের জন্ম নির্ধারিত সময়ের আগেই হয়েছিল। তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ তিনি বুঝতে পারছেন না।