ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ৯ জুলাই ২০২৪
গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত ১৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে আরো ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার দেশটি। মঙ্গলবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরো অনেকেই। 

সংবাদমাধ্যম আল জাজিরা খবরে জানা গেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে সাত জন। এ ছাড়া গাজা সিটির উত্তরাঞ্চলে আল-ঘাপড়ি জংশনের কাছে আরেক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে ছয়জন। গাজার সিটির উত্তরাঞ্চলের লাবাবিদি এলাকায় হামলায় নিহত হয়েছে আরো তিনজন। এ ছাড়া গাজা সিটির আল নাফাকে বোমা হামলার পর একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় এক শিশু ও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

Advertisement

আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!