[ আন্তর্জাতিক ]
ইসরায়েলের অব্যাহত হামলায় ১৪১ ফিলিস্তিনির মৃত্যু
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় আরো অন্তত ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নয় মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ৫৮৪ জনে। আহত হয়েছেন প্রায় ৮৯ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
গাজার মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি ‘গণহত্যায়’ ১৪১ জন নিহত এবং আরো ৪০০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
.png)
ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!