[ আন্তর্জাতিক ]
নুসেইরাত-খান ইউনিসে ইসরায়েলি হামলা, ৫ শিশুসহ নিহত ১৫
ছবি: সংগৃহীত
মধ্য গাজার নুসেইরাত ও খান ইউনিসে ইসরায়েলি সেনাদের হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৫ জন হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৬৬৪ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৯ হাজার ৯৭ জন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলার পর পাঁচ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে।
.png)
জানা গেছে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি নুসেইরাতের ক্যাম্প ১ এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে। খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!