ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ২৫ জুলাই ২০২৪
গাজায় পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজা থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েল সেনাবাহিনী(আইডিএফ)। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার শহরটির বিভিন্ন বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের মরদেহ ইতিমধ্যে ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

মৃত পাঁচজন হলেন, রাভিদ কাটজ (৫১), ওরেন গোল্ডিন (৩৩), মায়া গোরেন (৫৬), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯) এবং স্টাফ সার্জেন্ট টোমার ইয়াকভ আহিমাস (২০)।

Advertisement

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ৯৮ ডিভিশনের অনেক সেনা এবং সিন বেট সংস্থার সদস্যরা খান ইউনিসে অভিযান চালিয়ে এসব সেনাদের মরদেহ উদ্ধার করে। এছাড়া বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি ইসরায়েল বাহিনী। 

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। সংবাদমাধ্যম এএফপির পরিসংখ্যান অনুসারে, এতে ১ হাজার ১৯৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই সময় সশস্ত্র হামলাকারীরা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে ১১১ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। এদের মধ্যে ৩৯ জনকে মৃত বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এই হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৯ হাজার ১৪৫ জন নিহত হয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!