অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার এক্স-এ জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় ৩ লাখ ৫০ হাজার একর (১ লাখ ৪২ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল।
ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, বুধবার (২৪ জুলাই) সন্দেহভাজন অগ্নিসংযোগের আক্রমণে পার্কের আগুন চিকোর উত্তর-পূর্বে তিন লক্ষ ৪৮ হাজার একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে। প্রায় দুই হাজার ৫০০ অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের সঙ্গে লড়াই করছে।
.png)
বাট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছে একটি গলিতে জ্বলন্ত গাড়ির মাধ্যমে আগুন লাগানোর সন্দেহে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, দাবানলের কারণে ৪ হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ, পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। চলতি বছরে এটিই এখন এই রাজ্যে সবচেয়ে বড় আগুনের ঘটনা, যা নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক এলাকার চেয়ে ১.৫ গুণেরও বেশি এলাকা গ্রাস করেছে।
ক্যাল ফায়ার ঘটনার কমান্ডার বিলি সি বলেন, আগুন প্রতি ঘণ্টায় ৫ হাজার একর বেগে ছড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, মানুষের কর্মের দ্বারা ত্বরান্বিত আরো চরম আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে।