ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জীবন্ত পুঁতে ফেলা যুবককে মাটি খুঁড়ে বের করলো কুকুরের দল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২০, ২ আগস্ট ২০২৪
জীবন্ত পুঁতে ফেলা যুবককে মাটি খুঁড়ে বের করলো কুকুরের দল
ছবি: প্রতীকী

জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যা চেষ্টার পর মাটিতে জীবন্ত পুঁতে ফেলে প্রতিপক্ষের লোকজন। তবে রাস্তায় থাকা একদল কুকুর সেই মাটি খুঁড়ে তাকে বের করেছে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ঘটেছে এই ঘটনা।

শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

রুপ কিশোর নামের ওই যুবক দাবি করেছেন, গত ১৮ জুলাই অঙ্কিত, গৌরব, কারান এবং আকাশ নামের চার ব্যক্তি আগ্রার আরতোনি এলাকায় তার উপর হামলা চালায় এবং তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। এক পর্যায়ে হামলাকারীরা ভেবেছিল তিনি মারা গেছেন; এমন ভেবে তারা তাদের খামারে তাকে পুঁতে ফেলেন।

Advertisement

ছবি: হত্যা চেষ্টার শিকার হওয়া সেই কিশোর

জীবন্ত পুঁতে ফেলা সত্ত্বেও রুপ কিশোর বেঁচে যেতে সমর্থ হন। তাকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল সেই জায়গাটি একদল কুকুর এসে খোঁড়া শুরু করে। এরপর যখন কুকুররা তার শরীরে কামড়ে ধরে তখন তার জ্ঞান ফিরে আসে। তখন তিনি সেই এলাকা থেকে স্থানীয় মানুষের কাছে গিয়ে সাহায্য চান। যারা তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যান।

রুপ কিশোরের মা জানিয়েছেন তার ছেলেকে চার হামলাকারী জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, এই চাঞ্চল্যকর ঘটনার কারণ খুঁজে বের করতে বিষদ তদন্ত চলছে। এছাড়া অভিযুক্ত চার হামলাকারীকে ধরার চেষ্টাও চালাচ্ছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!