ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ৮ আগস্ট ২০২৪
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা
ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিয়ুশুর মিয়াজাকি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বৃহস্পতিবারের এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করেছে।

দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা দেখা যায়নি। দেশের সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

Advertisement

জেএমএ বলেছে, মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারে পৌঁছেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে।

এনএইচকে বলেছে, পশ্চিমাঞ্চলীয় কিয়ুশু ও শিকোকু দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামি হতে পারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জাপানের ভূমিকম্পের ঘটনা একেবারে সাধারণ। বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকাও জাপান। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে থাকে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!