ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রুশ মিসাইল হামলায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ৪ সেপ্টেম্বর ২০২৪
ইউক্রেনে রুশ মিসাইল হামলায় নিহত ৫১
ছবি: সংগৃহীত

মধ্য ইউক্রেনের পোলতাভা শহরের একটি মিলিটারি একাডেমি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭১ জন। বুধবার সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের স্থল বাহিনী জানিয়েছে, একটি মিলিটারি একাডেমি এবং কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডেটদের জড়ো করা হয়েছিল।  

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে ঢুকার জন্য মানুষের কাছে পর্যাপ্ত সময় ছিল না।

Advertisement

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আক্রমণের জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে। তিনি মিত্রদেশগুলোর কাছে আরো বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন যাতে ইউক্রেন নিজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে মস্কো এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!