নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ ৩৮ জন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে রনিল বিক্রমাসিংহে, বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা এবং মার্কসবাদী প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বীতা হবে।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু এবং তা শেষ হয় বিকাল ৪টায়। ভোট শান্তিপূর্ণ হলেও নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা এড়াতে শনিবার রাত ১ টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। জননিরাপত্তা অধ্যাদেশের অধীনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এই সিদ্ধান্ত নিয়েছেন।
.png)
পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার জন্য এই কারফিউ জারি করা হয়েছে। পুলিশ কারফিউ চলাকালে সাধারণ জনগণকে তাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।