ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০, ৮ অক্টোবর ২০২৪
মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
ফাইল ফটো

দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পরই ইসরায়েলে সাইরেন বেজে ওঠেছে।

সোমবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি তারা।

আইডিএফ জানিয়েছে, তাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকাগুলোতে কোনও পরিবর্তন আনা হয়নি।

Advertisement

এর আগে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলার দাবি করেছিল লেবাননের হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মিত্র এই গোষ্ঠীটি দাবি করেছে, হাইফার দক্ষিণে ‘ফাদি ১’ নামের একটি সামরিক ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে যোদ্ধারা। একইসঙ্গে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!