ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে ৩০০ টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ১৩ অক্টোবর ২০২৪
ইসরায়েলে ৩০০ টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ
ফাইল ফটো

জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে তিন শতাধিক রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১৩ অক্টোবর) ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি স্থানসহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যানুযায়ী, ইসরায়েল স্বীকার করেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবানন থেকে ৩০০টির বেশি রকেট উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে।

এর আগে, ২৪ আগস্ট ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছুড়ে  সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পরিকল্পনা মাফিক ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানানো হয়।

সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!