ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের অনুরোধের পরও ইউক্রেনকে ছাড় দিচ্ছে না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ১২ নভেম্বর ২০২৪
ট্রাম্পের অনুরোধের পরও ইউক্রেনকে ছাড় দিচ্ছে না পুতিন
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন - ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার কয়েকদিন পরই ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন। এ সময় ইউক্রেন যুদ্ধ আর তীব্র না করার অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই অনুরোধ পাত্তাই দেননি পুতিন। ফোনালাপের পর পরই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি ১৪৫টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর বাইডেন প্রশাসন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করতে থাকে।

Advertisement

প্রায় তিন বছরে হাজার হাজার কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বেশিরভাগ দেশও ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা করেছে। পাশাপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এত কিছুর পরও পুতিনের রাশিয়াকে বেকায়দায় ফেলতে পারেনি তারা। উল্টো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বেকায়দায় ফেলেছেন পুতিন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!