সোমবার (১৮ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। সেগুলোরই একটি এইলাতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনা খবর জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আকাশের ওপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলের গিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি।
.png)
এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে।
জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এইলাতে পড়ল, তা খতিয়ে দেখবে তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল