ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ড্রোন হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ইসরায়েলি শহর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ১৬ নভেম্বর ২০২৪
ড্রোন হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ইসরায়েলি শহর
ফাইল ফটো

দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ড্রোনের আঘাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। জানা গেছে, হিজবুল্লাহর ড্রোন হামলার পর নাহারিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রেসটিভি

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন নাহারিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আছড়ে পড়ে। ড্রোনটি ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করে এবং এটি ভেঙে পড়ার সময় এর কিছু অংশ একটি ভবনে আঘাত করে।

Advertisement

এছাড়া ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোন ও রকেটের কারণে নাহারিয়া, পশ্চিম গ্যালিলি ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠেছে।

হিব্রু ভাষার গণমাধ্যমে বলা হয়েছে, লেবানন থেকে গ্যালিলি অঞ্চলের দিকে রকেট হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, গ্যালিলির দিকে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তারপর বেতজেট, রোশ হানিকরা, লেহমান, গেশের হাযিভ, মিলুয়ট শিল্পাঞ্চল, বেতজেট বিচ এবং সা'আরসহ উত্তরের একাধিক স্থানে সাইরেনের শব্দ শোনা গেছে।

এদিকে শনিবার দুপুরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি চিয়ায় শহরের আশপাশে ‘শত্রু বিমানের’ বিমান হামলার সময় উপরে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এমন ছবি দেখানো হয়েছে।

টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৈরুতে আইডিএফ-এর সর্বশেষ উচ্ছেদ নির্শেদনার পর লেবানিজ মিডিয়ায় ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আইডিএফ বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তার আগে আইডিএফ জানায়, তারা কিছুক্ষণ আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ অবকাঠামোর বিরুদ্ধে আরেকটি বিমান হামলা সম্পন্ন করেছে। হামলার আগে আইডিএফ হিজবুল্লাহর ব্যবহৃত ভবনের আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্শেদনা দেয় বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!