ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান ও রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ১৯ নভেম্বর ২০২৪
ইরান ও রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ছবি: প্রতীকী

নতুন করে ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া-৩র ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’র উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এএফপি এই তথ্য জানিয়েছে।

পশ্চিমারা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা করে আসছে। অবশ্য এসব নিষেধাজ্ঞার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে শুধু রাশিয়াই নয়,বরং মস্কোকে সহায়তার অভিযোগে আরো বিভিন্ন দেশের বিভিন্নপ্রতিষ্ঠান ও সংস্থার ওপরও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইরান।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স এবং ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্সকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহে ভূমিকা রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে।

Advertisement

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ভূমিকা রাখার জন্য রুশকার্গো শিপ পোর্ট ওলিয়া-৩ এর ওপরো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!