ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কয়েক ঘণ্টার মধ্যেই ৫ স্থাপনায় হামলা, জনগণকে সরাতে ৩ মুসলিম দেশকে নির্দেশ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৪, ১৮ মার্চ ২০২৬
কয়েক ঘণ্টার মধ্যেই ৫ স্থাপনায় হামলা, জনগণকে সরাতে ৩ মুসলিম দেশকে নির্দেশ ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী উপসাগরীয় অঞ্চলের ৫টি জ্বালানি স্থাপনা থেকে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে সরিয়ে নিতে ‘নির্দেশ জারি’ করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে একটি ‘জরুরি সতর্কতা’ পোস্ট করেছে। যেখানে সৌদি আরবের সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং মাসাইদ হোল্ডিং কোম্পানির নাম রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের রাস লাফান শোধনাগারের কথাও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই কেন্দ্রগুলো এখন থেকে আমাদের প্রত্যক্ষ ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে।’

এতে আরো বলা হয়, ‘অতএব, সকল নাগরিক, বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করে, কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

সূত্র: বিবিসি বাংলা

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: ইরান হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!