ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: লক্ষ্য উত্তেজনা হ্রাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ৯ এপ্রিল ২০২৬
সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: লক্ষ্য উত্তেজনা হ্রাস
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে টেলিফোনে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুই মন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী পর্যালোচনা করেন এবং উত্তেজনা কমিয়ে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালায়, যার মধ্যে উপসাগরীয় দেশগুলোতেও হামলা ছিল। গতকাল মঙ্গলবার রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

Advertisement

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/টিএএস
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!