ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘাস-খড় খাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধ, ভিডিও ভাইরাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ২২ আগস্ট ২০২৬
ঘাস-খড় খাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধ, ভিডিও ভাইরাল
উত্তরপ্রদেশের ৭০ বছরের এক বৃদ্ধ ঘাস-খড় খাচ্ছেন

ভারতের উত্তরপ্রদেশের ৭০ বছরের এক বৃদ্ধ ঘাস-খড় খাচ্ছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে,  উত্তরপ্রদেশের রুডলাপুর গ্রামে নাগপঞ্চমীর পুজায় প্রচুর মানুষের জমায়েত হয়। তখন হঠাৎ অস্বভাবিক আচরণ করতে থাকেন ৭০ বছরের বুদ্ধিরাম। তিনি সেখানে থাকা ঘাস-খড় খাচ্ছিলেন।

স্থানীয়রা মনে করছেন তাকে ভূতে ধরেছে। তার এ ঘাস-খড় খাওয়ার খবর পাওয়ার পর, সেখানে প্রচুর মানুষের ভিড় জমে।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি পাত্রে রাখা খড় মুখ ডুবিয়ে খাচ্ছেন বুদ্ধিরাম। এ সময় তিনি গবাদিপশুর মতো আচরণ করছিলেন।

৭০ বছরের এ বৃদ্ধ পশুদের খাবার খাচ্ছেন, এটা দেখতে পুজোস্থলে ভিড় জমাতে থাকেন উৎসুক গ্রামবাসী। অনেকে ভিডিও করতে থাকেন। অনেকেই আবার অতি উৎসাহী হয়ে বৃদ্ধকে কলা, লাড্ডু খাইয়ে দিয়ে আসেন। 
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!