ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বড় বিক্ষোভ, মাঠে মমতা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ৮ অক্টোবর ২০২৬
সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বড় বিক্ষোভ, মাঠে মমতা
সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বড় ধরনের বিক্ষোভে নামছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইন্ডিয়া জোটের ডাকা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। এর একদিন পরই আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী জোট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিরোধী দলগুলোর নেতারা সম্মিলিতভাবে বিক্ষোভে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংসদ সদস্যদের পরিবহনের জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসেরও ব্যবস্থা করা হয়।

বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে বাসগুলো সমন্বিতভাবে যন্তর মন্তরের দিকে রওনা হলে দিল্লির অশোক রোডে শাংরি-লা হোটেলের কাছে সেগুলো থামিয়ে দেওয়া হয়। ওই স্থানটি যন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

সেখানে আটকে পড়ার পর বিরোধী নেতারা রাস্তায় অবস্থান নেন। যন্তর মন্তরে যেতে না পারায় তারা সেখানেই বিক্ষোভ শুরু করেন এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবার আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দেয় ইন্ডিয়া জোট। বিরোধী নেতারা জানিয়েছেন, এবারের কর্মসূচিতে আরও বেশি সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন।

বিরোধীদের মূল অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের নামে পরিচালিত প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তাদের।

বিহারের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়েও দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন তাদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করছে না এবং পুরো প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতা নেই।

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে বিরোধী জোট। বুধবার নেতাদের আটকের পর বৃহস্পতিবারের কর্মসূচিকে আরও বড় করে তোলার ঘোষণা দিয়েছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!