ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

আনসার-ভিডিপিতে ৪০০ জনের চাকরি, হতে হবে এসএসসি পাশ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ১৭ জুন ২০২২
আনসার-ভিডিপিতে ৪০০ জনের চাকরি, হতে হবে এসএসসি পাশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। ‘ব্যাটালিয়ন আনসার’ পদে ৪০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ জুলাই। 

পদের নাম: ব্যাটালিয়ন আনসার।
পদ সংখ্যা: ৪০০টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
বয়সসীমা: ১৮-২২ বছর।

শারীরিক যোগ্যতা:
সাধারণ ও অন্যান্য প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি
প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬ বাই ৬ হতে হবে। 

Advertisement

অযোগ্যতা: দুরারোগ্য ব্যাধি। 
প্রার্থীর ধরন: পুরুষ।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি: ২০০ টাকা। 

আবেদনের সময়সীমা: ১৯ জুন, ২০২২ থেকে ০৭ জুলাই, ২০২২।

বিস্তারিত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!