[ চাকরি ]
সিলেটে লোকবল নেবে ‘ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড’
ছবি: সংগৃহীত
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সিলেট অঞ্চলের জন্য লোকবল নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার/ অথরাইজড রিপ্রেজেন্টেটিভ।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিএসইসিএর লাইসেন্স থাকতে হবে। ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল ও কমিউনিকেশন স্কিল থাকতে হবে। মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষ হতে হবে।
.png)
দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর সিলেট অঞ্চলে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!