ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এফআর টাওয়ার দুর্নীতি, ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২৫ জুন ২০১৯
এফআর টাওয়ার দুর্নীতি, ২৫ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

বনানীর এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, এফআর টাওয়ারের মালিক এসএম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা ২টি দায়ের করা হয়। সংস্থাটির জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

মামলা দুইটিরই বাদী দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক।

Advertisement

অন্য আসামিরা হলেন -  কাসেম ড্রাইসেলের এমডি তানভীর-উল-ইসলাম, রাজউকের প্রাক্তন চেয়ারম্যান কে এ এম হারুন, প্রাক্তন সদস্য মো. রেজাউল করিম তরফদার, প্রাক্তন পরিচালক মো. শামসুল আলম, তত্ত্বাবধায়ক মো. মোফাজ্জল হোসেন, সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলম, প্রাক্তন প্রধান ইমারত পরিদর্শক মো. মাহবুব হোসেন সরকার, প্রাক্তন ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকি, সহকারী অথরাইজড অফিসার মো. নজরুল ইসলাম, প্রাক্তন তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সহকারী পরিচালক মেহেদউজ্জামান, নিম্নমান সহকারী মুহাম্মদ মজিবুর রহমান মোল্লা, অফিস সহকারী মো. এনামুল হক, বিসিএসআইআরের সদস্য (অর্থ) মুহাম্মদ শওকত আলী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল্লাহ আল বাকি, গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ নাজমুল হুদা ও নির্বাহী প্রকৌশলী মো. সামছুর রহমান।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৬ জন মারা যান। দুদক জানায়, এফআর টাওয়ারের ১৫তলা থেকে ২৩তলা পর্যন্ত অনিয়মের মাধ্যমে তৈরি করা হয়েছে। শুরুতে ১৫তলা ভবনের নকশা অনুমোদনেও মানা হয়নি নীতিমালা। ভবনটির দুইটির নকশা হাতে পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। একটি নকশায় ১৮তলা ও অন্যটিতে ২৩তলা দেখানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএইচ
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!