ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এস কে সিনহার মামলার প্রতিবেদন ১১ নভেম্বর

ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০১, ২ অক্টোবর ২০১৯
এস কে সিনহার মামলার প্রতিবেদন ১১ নভেম্বর
ফাইল ফটো

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১১ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে আদালত।

ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাৎকরার অভিযোগের মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।

গত ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ এই মামলাটি দায়ের করেন।

Advertisement

এস কে সিনহা ছাড়া অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

মামলাটিতে প্রতারণা করে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে চার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগ করা হয়।

ডেইলি বাংলাদেশ/টিএ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!