[ আইন-আদালত ]
কবর থেকে তোলা হবে আবরারের মরদেহ
ছবি: সংগৃহীত
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত এ আদেশ দেন। নাইমুল আবরারের মৃত্যুতে পুলিশের করা অপমৃত্যুর মামলা ও আবরার বাবার করা মামলা একত্র করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া মোহাম্মাদপুর থানার ওসিকে ১ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসেছিল আবরার। অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!