এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এই আদেশ দেন।
তিন মামলায় আগের ১৫ দিনের রিমান্ড শেষে পাপিয়া ও তার স্বামীকে আদালতে হাজির করা হয়।
.png)
আদালত সূত্র জানায়, মামলা তিনটির তদন্তভার র্যাব পেয়েছে। এবার এই তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে র্যাব।
আদালতে পাপিয়া ও তার স্বামীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান, তাদের সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) গ্রেফতার করে র্যাব। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট সরবরাহ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়।