ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানি লন্ডারিং মামলায় জামিন পাননি ডেসটিনির দিদারুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ৫ জুলাই ২০২০
মানি লন্ডারিং মামলায় জামিন পাননি ডেসটিনির দিদারুল
হাইকোর্ট ফাইল ছবি

মানি লন্ডারিং মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলমকে জামিন দেননি হাইকোর্ট। নিয়মিত আদালত না খোলা পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার রাখা হয়েছে।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ব্যারিস্টার মাইনুল হোসেন।

Advertisement

আমিন উদ্দিন মানিক বলেন, গত ৮ জুন শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত আদালত না খুললে ৩০ জুনের পর মামলার জামিন আবেদনের ওপর পুনঃশুনানি হবে বলে আদেশ দেন। তবে এ ক্ষেত্রে যেটি আগে আসে সে সময় পুনঃশুনানি হবে। ৩০ জুন পার হওয়ায় তারা ফের আবেদন করেন। শুনানি শেষে নিয়মিত আদালত না খোলা পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার রাখেন আদালত।

মামলার বিবরণী থেকে উল্লেখ করে আমিন উদ্দিন বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের বিরুদ্ধে আর্থিক অর্থবছর ২০০৯-১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনে দুদক। পরে ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা করে সংস্থাটি। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত-৪ এ বিচারাধীন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!