ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক মামলায় পরীমণির জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৭, ৩১ আগস্ট ২০২১
মাদক মামলায় পরীমণির জামিন শুনানি আজ
File Photo

মাদক আইনে করা মামলায় নায়িকা পরীমণির জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। হাইকোর্টের রুল জারির পর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রোববার এই দিন ধার্য করেন। ফলে আগের তারিখের চেয়ে শুনানি ১৩ দিন এগিয়ে এলো।

গত ২২ আগস্ট পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক আবেদনে 'দ্রুত শুনানির' আর্জি জানান তার আইনজীবী মজিবুর রহমান। তাতে কোনো সাড়া না পেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করেন তিনি। পরে দুই দিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ওইদিন মহানগর দায়রা জজ আদালতের আদেশে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, জামিন আবেদনের বিষয়ে নিম্ন আদালত রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দিয়েছে। ২১ দিন পর আদেশ দেবে, যা জামিন আবেদনটি খারিজ করার শামিল। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতের আদেশ দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

Advertisement

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে ঢালিউড অভিনেত্রী পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে মদ ও মাদক জব্দ করা হয়। পরদিন র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!