[ আইন-আদালত ]
ডা. সাবরিনা-আরিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী- ফাইল ফটো
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত নতুন এ দিন ধার্য করেন। এ মামলাটিতে মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
.png)
সূত্র জানায়, আজ বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। তবে আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
মামলাটির অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!