[ আইন-আদালত ]
‘শিশুবক্তা’ মাদানীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
রফিকুল ইসলাম মাদানী
গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
এদিন আসামি মাদানীকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত এ অভিযোগপত্র আমলে নেন। একইসঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
.png)
গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাব। পরের দিন র্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে। এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!