ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শিশুবক্তা রফিকুলের বিচার শুরু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭, ২৬ জানুয়ারি ২০২২
শিশুবক্তা রফিকুলের বিচার শুরু 
রফিকুল ইসলাম মাদানী- ফাইল ছবি

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। 

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন।

আরো পড়ুন>>> ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা 

Advertisement

এদিন কারাগার থেকে আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে নির্দোষ দাবি করে রফিকুলের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বি অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 

আরো পড়ুন>>> বরিশালে একদিনে শনাক্ত ৩২১

একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে, ৩০ নভেম্বর আদালত এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করেন।

গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে আটক করে র‌্যাব। পরের দিন ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় করে।

একই দিন তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর গত ১৫ এপ্রিল এ মামলায় গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!