বুধবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ তালিকা জমা দেওয়া হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।
.png)
বিএফআইইউ জানায়, বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচারকারী ৬৯ জনের মধ্যে ১০ জনের তথ্য জানিয়েছে বিদেশের গোয়েন্দা সংস্থা।
দেশ থেকে সুইস ব্যাংকসহ সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে টাকা পাচারের তথ্য নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছিল। গত ১৭ অক্টোবরের হাইকোর্টকে এ তথ্য জানানো হয়। পরে তদন্তে আরো সময় নেয় বিএফআইইউ এবং দুদক। তার ধারাবাহিকতায় আজ বুধবার বিএফআইইউ ৬৯ জনের তালিকা প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়।
প্যারাডাইস পেপারসে নাম আসা দুদক ও বিএফআইইউ’র তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে:- ১. আব্দুল আউয়াল মিন্টু, ২. ফাতেমা নাসরিন আউয়াল, ৩. তাবিথ আউয়াল, ৪. তাফসির আউয়াল, ৫. ফয়সাল চৌধুরী ৬. ওয়াই ফরিদা মোগল ৭. শহিদ উল্লাহ, ৮. তাজওয়ার মো. আউয়াল ৯. সামির আহমেদ, ১০. সেভেন সিজ ১১. সোয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড ১২. ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ১৩. ইউনোকল বাংলাদেশ লিমিটেড ১৪. ইউনোকল বাংলাদেশ এক্সপ্লোরেশন লিমিটেড ১৫. ইউনোকল বাংলাদেশ শাহবাজপুর পাওয়ার লিমিটেড ১৬. ইউনোকল শাহবাজপুর পাইপলাইনস লিমিটেড ১৭. এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড ১৮. ইউনোকল বাংলাদেশ ব্লক সেভেন লিমিটেড ১৯. ইউনোকল শাহবাজপুর লিমিটেড ২০. ইউনোকল বাংলাদেশ ব্লক ফাইভ লিমিটেড ২১. ইউনোকল বাংলাদেশ ব্লক টেন লিমিটেড ২২. বারলিংটন রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড ২৩. ইউনোকল বাংলাদেশ ব্লকস থারটিন অ্যান্ড ফরটিন লিমিটেড ২৪. ইউনোকল বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড ২৫. ফ্রাস্টিয়ার বাংলাদেশ (বারমুডা) লিমিটেড ২৬. টেয়া বাংলাদেশ ফান্ড লিমিটেড।
পানামা পেপারসে নাম আসা দুদকের দাখিল করা তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে:- ১. বেগম নিলুফার কাজী ২. জাফরুল্লাহ কাজী (কাজী জাফর উল্লাহ) ৩. কাজী রায়হান জাফর ৪. ক্যাপ্টেন সোহাইল হোসাইন (হাসান) ৫. ইফতেখারুল আলম ৬. মো. আমিনুল হক ৭. নাজিম আসাদুল হক ৮. তারিক ইকরামুল হক ৯. এএসএম মহিউদ্দিন মোনেম ১০. আসমা মোনেম ১১. ড. এ এম এম খান ১২. আজমত মঈন ১৩. দিলীপ কুমার মোদী ১৪. শরীফ জহির ১৫.আজীজ খান ১৬. আঞ্জুমান আজীজ খান ১৭. আয়েশা আজীজ খান ১৮. জাফের উমায়েদ খান ১৯. ফয়সাল করিম খান ২০. ড. সৈয়দ সিরাজুল হক ২১. হাসান মাহমুদ রাজা ২২. খন্দকার মঈনুল আহসান শামীম ২৩. আহমেদ ইসমাইল হোসেন ২৪. আখতার মাহমুদ ২৫. এফএফ জোবায়দুল হক ২৬. মাহতাব উদ্দিন চৌধুরী ২৭. উম্মে রাব্বানা ২৮. স্যামসন এইচ চৌধুরী ২৯. বিবিটিএল ৩০. ক্যাপ্টেন এম এ জাইল(জাউল/জলিল) ৩১. এফএম জোবায়দুল হক ৩২. সালমা হক ৩৩. খাজা শাহাদাৎ ঊল্লাহ ৩৪. মীর্জা এম ইয়াহিয়া ৩৫. সৈয়দা সামিনা মীর্জা ৩৬. মো: আমিনুল হক ৩৭. তারেক (তারিক) একরামুল হক ৩৮. মো: জাহিদুল ইসলাম ৩৯. মো: মোহাম্মদ) শহীদ (শাহেদ) মাসুদ ৪০. মোহাম্মদ ফয়সাল (ফয়সাল) করিম খান ৪১. নজরুল ইসলাম ৪২. সৈয়দ সিরাজুল হক ৪৩. জুলফিকার হায়দার (হায়দর)।