খাকদোন নদীর সীমানা জরিপ করতে হাইকোর্টের নির্দেশ
বরগুনা জেলা সদরে কাঠপট্টি এলাকায় খাকদোন নদীর সিএস/আরএস অনুসারে সীমানা জরিপ করে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটে প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
৬ সপ্তাহের মধ্যে বরগুনার ডিসি ও সদর উপজেলা ইউএনও এবং এসি ল্যান্ডকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত রুলও জারি করেছেন।
রুলে জেলা শহরের কাঠপট্টি এলোকায় খাকদোন নদী দখল করে অবৈধভাবে মাটি ভরাট, দখল, নির্মাণ বন্ধে বিবাদীদের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নদী দখল করে মাটি ভরাট, দখল, নির্মাণ অপসারণ করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
.png)
৪ সপ্তাহের মধ্যে এলজিআরডি ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), জেলা প্রশাসক ডিসি ও পুলিশ সুপার (এসপি) সহ সংশ্লিষ্ট ১২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
খাকদোন নদী দখল করে অবৈধভাবে মাটিভরাট, দখল, নির্মাণ নিয়ে গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে পরিবেশ ও মানবিকতা বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিটটি দায়ের করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।