রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুলুর রহমান। এর আগে, ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালমান রহমান।
উপ-পরিদর্শক মকবুলুর রহমান জানান, রোববার এ চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর পরবর্তী বিচারের জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ বদলির আদেশ দিয়েছেন। এদিন আদালতে হাজিরা দিয়েছেন সালাউদ্দিন চৌধুরী।
.png)
এর আগে, ২৮ ডিসেম্বর রমনা থানায় ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী। ২৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করে র্যাব। ৩০ ডিসেম্বর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১৩ জানুয়ারি জামিন পান তিনি।
যৌন হয়রানির ঘটনায় অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সুপারিশ অনুযায়ী তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে হলি ফ্যামিলি কলেজ কর্তৃপক্ষ।