শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান রিমান্ড আবেদন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
এদিন আসামি জাকিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার মধ্যরাতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
উল্লেখ্য, ২০২০ সালের ২ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরসৈল্যা এলাকার মোটরসাইকেল চালক মো. জাকিরকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। জাকির ঐ গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, ফোনে ডেকে নিয়ে জাকির হোসেনের নেতৃত্বে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় উপজেলার পুরান তুইতালের শফিক (৪০) ও আফজাল নগরের মো. জাকির হোসেনসহ (৪২) অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করেন।