ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আদালতে আশিষ রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৩:০৩, ৭ এপ্রিল ২০২২
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আদালতে আশিষ রায় চৌধুরী
আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী- ফাইল ফটো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর আদালতে হাজির করা হয়েছে। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেফতার করা হয়। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার রাতে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। তদন্ত করে ১৯৯৯ সালের ৩০ জুলাই আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চিত্রনায়ক
লিংক সফলভাবে কপি হয়েছে!