ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি শেষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮, ১৩ এপ্রিল ২০২২
দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি শেষ
ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বিষয়ে শুনানি শেষ হয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ -এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা শেষে আদেশ দিবেন বলে জানান। 

এদিন সম্রাটকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে জামিন শুনানি শুরু হয়। এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন।

Advertisement

এর আগে গত ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের এবং অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিন মঞ্জুর করেন। পরদিন ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!