ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চেক প্রতারণার ৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ২১ এপ্রিল ২০২২
চেক প্রতারণার ৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন
ফাইল ছবি

চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন।

রাসেলের আইনজীবী আহসান হাবীব জামিনের বিষয়টি জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, ৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরো মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

গত বছর ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামের একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। 

মামলার পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। 

পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হন শামীমা নাসরিন। তবে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারেই রয়েছেন রাসেল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইভ্যালি
লিংক সফলভাবে কপি হয়েছে!