[ আইন-আদালত ]
হাইকোর্টে দুদিনে ৮৫১৭ মামলার নিষ্পত্তি
ফাইল ফটো
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশে গঠিত হাইকোর্ট বিভাগের ১৩ বেঞ্চে দুদিনে জামিন সংক্রান্ত আট হাজার ৫১৭ মামলার নিষ্পত্তি হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৭ এপ্রিল এক আদেশে ঐ ১৩টি বেঞ্চ গঠন করা হয়েছিলো। বেঞ্চগুলোকে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ (জামিন সংক্রান্ত) ধারা মোতাবেক ২০১৬ থেকে ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মামলাগুলোর নিষ্পত্তি করতে বলেছেন।
.png)
ঐ আদেশে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ পরিচালনার জন্য এ ১৩টি বেঞ্চ গঠন করেন।
এসব বেঞ্চে এখতিয়ার হিসেবে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাগুলো শুনানি ও নিষ্পত্তি করবেন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!