ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দিনাজপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:২৮, ২০ জুন ২০২২
দিনাজপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
ফাইল ফটো

দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। 

সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

দিনাজপুরের পৌর মেয়র হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলম টানা তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

Advertisement

গত ১৫ জুন তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি কারণ উল্লেখ করা হয়। ঐ বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তিনি। রিটে স্থানীয় সরকার সচিবসহ পাঁচজনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ তার সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে।

রিট পিটিশনারের পক্ষে আইনজীবী ব্যারিষ্টার মো. রুহুল কুদ্দুস কাজল আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না; চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে। পাশাপাশি সাময়িক বরখাস্তের আদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে আরো ছিলেন এডভোকেট মো. আকতার রসুল মুরাদ ও অ্যাডভোকেট আবদুল্লাহিল মারুফ ফাহিম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!