ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাভারে শিক্ষক হত্যা: এবার স্কুল ছাত্র জিতুর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:০৩, ৬ জুলাই ২০২২
সাভারে শিক্ষক হত্যা: এবার স্কুল ছাত্র জিতুর দায় স্বীকার
আশরাফুল আহসান জিতু। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে, গতকাল জিতুর বাবা উজ্জ্বল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

Advertisement

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় জিতু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিত আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ৩০ জুন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গত ২৫ জুন স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির জিতু। এরপর গত ২৭ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঐ শিক্ষক মারা যান। 

এ ঘটনায় ঐ শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!