ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৩, ২৬ জুলাই ২০২২
ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট
ফাইল ছবি

ব্যাংক খাতে দেশের সবচেয়ে বড় বড় অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানির একপর্যায়ে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক ক্রাইম হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশ এগোবে কীভাবে?

ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুর্নীতির এ মামলায় সকালে হাইকোর্টে হাজির হন ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা। তারা আগাম জামিন চান।

Advertisement

শুনানিতে আসামিদের উদ্দেশে হাইকোর্ট বলেন, আপনাদের জেলে পাঠাতাম, তবে টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!