[ আইন-আদালত ]
কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব
ফাইল ফটো
কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে তলব করেছেন হাইকোর্ট। ১৯ অক্টোবর ডিসিকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আদালত অবমাননা মামলার শুনানি নিয়ে এ আদেশ দেন।
এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্রসৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
.png)
আদালতের নির্দেশনা থাকার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আইনি নোটিশ দেয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
২০১১ সালে হাইকোর্টের দেওয়া এক রায়ে সমুদ্রসৈকতে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনার কথা বলা হয় ঐ নোটিশে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!