ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ৫ সেপ্টেম্বর ২০২২
বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২৮ সেপ্টেম্বর
তারিকুজ্জামান সানি- ফাইল ফটো

পদ্মা নদীর মৈনট ঘাটে ডুবে বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ চৌধুরীর আদালত এদিন ধার্য করেন। 

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শামছুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

Advertisement

এ মামলার আসামিরা হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। এ মামলার ১৫ আসামি কারাগারে আটক রয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই একসঙ্গে ১৫/১৬ যুবক পদ্মা নদীতে ঘুরতে যায়। সন্ধ্যার পর সানি নামে ঐ বুয়েট শিক্ষার্থী নিখোঁজ হয়। রাতেই স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১৫ জুলাই সকালে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল। সুরতহাল শেষে ঐ বুয়েট শিক্ষার্থীর মরদেহ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ঐদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!